✦ Mortalbook
← Remembered

Mohiuddin

1906 –February 12, 1975

Poet, Writer, Politician, Editor, Translator, Novelist

Lived 69 years

Born in
Dohar Upazila
Passed away in
Dhaka

মহীউদ্দিন (জানুয়ারি, ১৯০৬ - ১২ ফেব্রুয়ারি, ১৯৭৫) বিংশ শতাব্দীর একজন সাম্যবাদী ধারার কবি। নির্যাতিত, বুভুক্ষু ও দারিদ্র পীড়িত মানুষের মুক্তির বাণী তার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত। বঞ্চিত ও শোষিত জনগণকে বৈপ্লবিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই ছিল তার সাহিত্য সাধনার মূল লক্ষ্য। তার 'কামিনীকাঞ্চন' উপন্যাস এবং 'অন্ন চাই, আলো চাই' পত্রিকা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। তিনি কাজী নজরুল ইসলামের মতাদর্শের অনুসারী কবি হিসেবে পরিচিত ছিলেন। সাহিত্যকর্মের জন্য ১৯৬২ সালে প্রেসিডেন্টের 'প্রাইড অব পারফরমেন্স' পুরস্কার লাভ করেন। স্বাধীনতা পূর্বকালে তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

Source: Wikipedia — https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8