Satyananda Das
1863 –1942
Teacher, Writer, Social activist, Editor
Lived 79 years
- Born in
- Barishal
- Passed away in
- Barishal
সত্যানন্দ দাশ (১৮৬৩–১৯৪২) একজন বাঙালি স্কুলশিক্ষক, প্রবন্ধকার, সমাজসেবক ও ব্রাহ্ম ধর্ম প্রচারক ছিলেন। তিনি প্রখ্যাত বাঙালি কবি জীবনানন্দ দাশ এর বাবা ও কবি কুসুমকুমারী দাশ এর স্বামী। তিনি ব্রজমোহন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘসময় দায়িত্ব পালন করেন এবং বরিশাল ব্রাহ্মসমাজের সম্পাদক ও উপাচার্য ছিলেন। এছাড়াও তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। ধর্ম, নীতি, শিক্ষা ও সমাজ-বিষয়ে তার বহু রচনা ব্রহ্মবাদী, তত্ত্বকৌমুদী, প্রবাসী প্রভৃতি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত।
Source: Wikipedia — https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6_%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B6