✦ Mortalbook
← Remembered

Tahir Zaman Priyo

March 7, 1997 –July 19, 2024

Freelance journalist, Videographer, Journalist

Lived 27 years

Born in
Rangpur
Passed away in
Dhanmondi Thana

তাহির জামান প্রিয় ছিলেন বাংলাদেশের একজন ফ্রিল্যান্স সাংবাদিক ও ভিডিওগ্রাফার। তিনি দ্য রিপোর্ট.লাইভ নামক অনলাইন নিউজ পোর্টালে ভিডিও জার্নালিস্ট হিসেবে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার এই হত্যাকাণ্ড বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তোলে এবং আন্তর্জাতিকভাবে এর নিন্দা জানানো হয়। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ক্লেয়ার ও'হ্যাগান বিবৃতি দিয়ে এই হত্যাকাণ্ডের নিন্দা জানান। এছাড়াও এশিয়ান হিউম্যান রাইটস ডিফেন্ডার নামক সংগঠন এই হত্যাকাণ্ডটি বিবৃতি প্রদান করে। রিপোর্টারস উইথআউট বর্ডার নামক সংগঠন প্রিয়সহ অন্যান্য সাংবাদিক হত্যা নিয়ে বিবৃতি প্রদান করে।

Source: Wikipedia — https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0_%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC