Minar Mahmud
1959 –March 29, 2012
Journalist
Lived 53 years
মিনার মাহমুদ (জন্ম: ১০ মার্চ, ১৯৫৯ – মৃত্যু: ২৯ মার্চ, ২০১২) একজন বাঙালি সাংবাদিক, সম্পাদক ও লেখক, যিনি ১৯৮০-এর দশকে সামরিক শাসনবিরোধী সাংবাদিকতার জন্য বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি সাপ্তাহিক বিচিন্তা-এর প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদ-এর সামরিক শাসনামলে তাঁর অনুসন্ধানী ও সমালোচনামূলক প্রতিবেদনের জন্য তিনি ব্যাপক আলোচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি লেখিকা তসলিমা নাসরিন-এর তৃতীয় স্বামী ছিলেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে তিনি পুনরায় বিচিন্তা প্রকাশের উদ্যোগ নেন এবং দৈনিক আমাদের সময়-এ লেখালেখি করেন। ২০১২ সালের ২৯ মার্চ তিনি আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করেন।
Source: Wikipedia — https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6